মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে গেলেন' গুলিবিদ্ধ ছাত্রলীগ সহ-সভাপতি


প্রকাশঃ ০৮-০৩-২০১৮, ৩:৩৪ অপরাহ্ণ

আব্দুল মান্নান পল্টন, ময়মনসিংহ ব্যুরো- ময়মনসিংহে গুলিবিদ্ধ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশফাক আল রাফী শাওন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় রাজধানীর ইবনেসিনা হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত আশফাক আল রাফী শাওন ময়মনসিংহ জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এমএ কুদ্দুসের ছেলে


শাওনের বাবা এমএ কুদ্দুস জানান গত ২৫ ফেব্রুয়ারী মধ্যরাতে ময়মনসিংহ শহরের জেলা পরিষদ সংলগ্ন এলাকায় কে বা কারা শাওনের পেটের ডানদিকে গুলি করে। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসিইউতে নিয়ে ভর্তি করে।

অবস্থার অবনতি দেখা দিলে ঘটনার পরের দিন ২৬ ফেব্রুয়ারী দুপুরে তাকে রাজধানীর ইবনেসিনা হাসপাতালে স্থানান্তর করা হয়। জীবনের শেষ ৭দিন লাইফ সাপোর্টে ছিলেন শাওন। টানা ১১ দিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হেরে গেল আমার ছেলে শাওন।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচাজ (ওসি) মাহমুদুল ইসলাম জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। ঘটনার পর থেকেই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।

Comments